[ দেশজুড়ে ]
খাবার দিতে গিয়ে পুত্রবধূ দেখলেন শ্বশুরের রক্তাক্ত দেহ
খাবার দিতে গিয়ে পুত্রবধূ দেখলেন শ্বশুরের রক্তাক্ত দেহ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিজ ঘর থেকে সব্বত আলী নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার রামনগর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।
তিনি বলেন, সকালে খাবার দিতে গিয়ে সব্বত আলীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন তার পুত্রবধূ। এ সময় পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরো বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!