ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্কুলের বাথরুমে মিলল রক্তাক্ত মরদেহ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ১৬ জুন ২০২১
স্কুলের বাথরুমে মিলল রক্তাক্ত মরদেহ 
স্কুলের সামনে উৎসুক জনতার ভিড়

সিরাজগঞ্জের তাড়াশে স্কুলের বাথরুম থেকে আব্দুল মতিন নামে এক ইলেকট্রনিক্স মেকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ।

বুধবার সকালে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বাথরুম থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত ইলেকট্রনিক্স মেকার আব্দুল মতিন তালম পদ্মপাড়া গ্রামের ফজলার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, আব্দুল মতিন উপজেলার গুল্টা বাজারে একটি ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের দোকান দিয়ে দীর্ঘদিন ধরে টিভি, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের কাজ করে আসছিলেন। মঙ্গলবার তিনি সারাদিন দোকানে কাজ করেন। পরে বুধবার সকালে গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভবনের বাইরের বাথরুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন তাড়াশ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড কিনা তা এখনি পুরোপুরিভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে তার রক্তাক্ত মরদেহ দেখে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ড।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!