ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাস্তার পাশ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ১৮ ডিসেম্বর ২০২১
রাস্তার পাশ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
(ছবি: সংগৃহীত)

নওগাঁ সদর উপজেলায় রাস্তার পাশ থেকে যুবকের চোখ ওপড়ানো ও যৌনাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার লস্করপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, স্থানীয়রা সকালে রাস্তার পাশে মরদেহটি দেখতে পায়। ওই যুবকের চোখ উপড়ে ফেলা হয়েছে, যৌনাঙ্গও কেটে ফেলা হয়েছে। তাকে এই এলাকার কেউ চিনতে পারছেন না।

ওসি আরও জানান, ওই যুবকের পরিচয় শনাক্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!