[ দেশজুড়ে ]
সড়কের পাশে পড়েছিল শ্রমিকের রক্তাক্ত দেহ
ফাইল ছবি
সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল সংলগ্ন গণবিশ্ববিদ্যালয় সড়কের পাশ থেকে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মান্নাফ। ২৭ বছর বয়সী মান্নাফ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাঁশকোড় গ্রামের মোক্তার মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানায়, সোমবার গ্রামের বাড়ি থেকে আশুলিয়া আসেন মান্নাফ। মঙ্গলবার ভোরে গণবিশ্ববিদ্যালয় সড়কের পাশে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন পথচারীরা। পরে ধামরাই উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার এসআই রাজু মণ্ডল বলেন, নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে হাঁটুর ওপরে ও কোমরের নিচে গভীর ক্ষত রয়েছে। মরদেহটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!