ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষা দিল জুমা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২২
বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষা দিল জুমা
ছবিতে জুমা আক্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করল জুমা আক্তার নামে এক পরীক্ষার্থী।

জুমা আক্তারের বাড়ি জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চক-কাচিমপুর গ্রামে। সে ঐ গ্রামের আলাউদ্দিনের মেয়ে। রোববার সকালে জুমার মা পারভিন বেগমের মৃত্যু হয়। পরে জুমা এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

জানা যায়, নিজ বাড়িতে রোববার ভোরে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ জুমার মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে তাকে সান্ত্বনা দিয়ে সহপাঠী এবং স্বজনরা পরীক্ষা দিতে উৎসাহিত করেন। এরপর সে উপজেলার সদরের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা দেয়।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পরীক্ষাকেন্দ্রে গিয়ে শোকাহত ঐ শিক্ষার্থীর সাহস জোগানোর চেষ্টা করেছি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!