ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বড় ভাইকে গলা টিপে মারলেন ছোট ভাই, বাবা দিলেন মাটিচাপা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৪, ৮ সেপ্টেম্বর ২০২২
বড় ভাইকে গলা টিপে মারলেন ছোট ভাই, বাবা দিলেন মাটিচাপা
বড় ভাইকে গলা টিপে মারল ছোট ভাই, বাবা দিল মাটিচাপা

শনিবার রাত তখন ১০টা। মাদক সেবনের টাকার জন্য মা ফাতেমা বেগমকে মারধর করেন ছেলে শাকিল। এতেই তার মা অজ্ঞান হয়ে যান। এ ঘটনায় ছোট ভাই এমাম হোসেন শাকিলের গলা টিপে ধরেন। এতে শাকিলের মৃত্যু হয়। পরে রাতের আঁধারে মরদেহটি পুকুর পাড়ে মাটিচাপা দেন বাবা বশির হোসেন ওরফে বাবুল মিয়া। ঘটনাটি নোয়াখালীর। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এ ঘটনায় এ ঘটনায় নিহতের বাবা ও ভাইকে আটক করেছে পুলিশ।  

তিনি বলেন, গত শনিবার পারিবারিক কলহের জেরে শাকিলকে পরিবারের সদস্যরা একত্রিত হত্যা করে। এরপর বসতঘর সংলগ্ন পুকুর পাড়ে লাশ দাফন ছাড়াই মাটিচাপা দিয়ে রাখে। এ বিষয়ে পুলিশ নিহতের বাবুল মিয়াকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তার ছেলে শাকিল ২০ হাজার টাকা না পেয়ে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে। তবে বুধবার বিকেলে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। এরপর পুলিশ মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।  

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, আমরা শাকিলের বাবা ও ভাইকে আটক করেছি। তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!