[ দেশজুড়ে ]
সমুদ্র সৈকতে ২৩ ঘণ্টা পর ভেসে উঠল নিখোঁজ পর্যটকের লাশ
নিখোঁজ পর্যটক সবুজের লাশ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সবুজের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নিখোঁজের ২৩ ঘণ্টা পর শুঁটকি পল্লী সংলগ্ন সাগর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সবুজ আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।
আরো পড়ুন >>> রাতে পরিচয়, সকালে তুলে নিয়ে অস্ত্রের মুখে শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণ
জানা যায়, সোমবার ২টার দিকে সৈকতে গোসলে নেমে সবুজ নিখোঁজ হন। মঙ্গলবার বেলা ১১টার দিকে মোশারেফ মাঝি নামে এক জেলের জালে তার লাশ আটকে যায়। পরে জেলেরা সবুজের লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে গত রোববার দুপুর ১টার দিকে একই স্থানে পারভেজ নামের আরো এক পর্যটক নিখোঁজ হয়। পরে ওইদিন বিকেলে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে লাশ উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!