[ দেশজুড়ে ]
শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে লাশ হলেন ২ পর্যটক
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়
বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার (১৩ জুলাই) বিকেলে সমুদ্র থেকে তাদের লাশ উদ্ধার করেন তারা।
তালতলী থানার ওসি শাখাওয়াত হোসেন তপু জানান, সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করে। বিকেল ৪টার দিকে জুঁইয়ের লাশ উদ্ধার করা হয়। পরে বিকেল ৫টার দিকে মোস্তফা কাদের নামে আরো একজনের লাশ উদ্ধার করা হয়।
মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা শিকদার জানান, সপরিবারে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে যান তারা। দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করার সময় পানির টানে সমুদ্র গভীরে চলে যান পাঁচজন। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও তার স্বামী ও তার বোনের মেয়ে উঠতে পারেনি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!