ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ১৩ জুলাই ২০২২
সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ
ছবি: সংগৃহীত

বরগুনার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন দুই পর্যটক। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ওসি শাখাওয়াত হোসেন তপু।

নিখোঁজরা হলেন মোস্তফা কাদের ও তার ভাগ্নি নুর আক্তার জুই।

মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা শিকদার জানান, স্বপরিবারে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে ঘুরতে যান তারা। দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করার সময় পানির টানে গভীরে চলে যান ৫ জন। তাদের মধ্যে ৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তার স্বামী ও বোনের মেয়ে তীরে উঠতে পারেননি।

খবর পেয়ে তালতলী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

তালতলী থানার ওসি শাখাওয়াত হোসেন তপু জানান, নিখোঁজদের উদ্ধারে তাদের চেষ্টা অব্যাহত আছে। তাদের সঙ্গে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যুক্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!