[ দেশজুড়ে ]
কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
ফাইল ফটো
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আব্দুল্লাহ আল মারুফের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সুগন্ধা চ্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মারুফ গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজাউল করিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এএসপি মিজানুজ্জামান বলেন, সোমবার দুপুরে কলাতলী পয়েন্ট থেকে নিখোঁজ হন মারুফ। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ দেখতে পায় ট্যুরিস্ট পুলিশ ও উদ্ধারকর্মীরা। পরে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!