ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১৭ আগস্ট ২০২২
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
হবিগঞ্জ সদর মডেল থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউপির সৈয়দপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই শুকুর মিয়া খুন হয়েছে। 

বুধবার সকালে সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

আরো পড়ুন >>> শিক্ষিকাকে চোখ-মুখে ঘুষি মেরে লাঞ্ছিত করলেন শিক্ষা কর্মকর্তা

জানা যায়, নিহত শুকুর মিয়ার সঙ্গে বড় ভাই শাহাজাহান মিয়ার দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে শুকুর মিয়া কৃষি কাজের জন্য বাড়ির পার্শ্ববর্তী হাওরে রওয়ানা হন। পথিমধ্যে শাহাজাহান মিয়াসহ আরো কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌছে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

আরো পড়ুন>>> মোনায়েমের পরিবারে খুশির বন্যা 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মতুর্জা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে শুকুর মিয়া নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!