ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই বউয়ের ঝগড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ৪ ফেব্রুয়ারি ২০২১
দুই বউয়ের ঝগড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
ছবিঃ ডেইলি বাংলাদেশ

দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যকার পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পারভেজ মিয়া ও অভিযুক্ত সমুজ মিয়া ওই গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে।

এ ঘটনায় বড় ভাই সমুজকে আটক করেছে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিলো। বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও তুমুল ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে নিজেদের স্ত্রীদের পক্ষ নিয়ে উভয় ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধলে বড় ভাই সমুজ মিয়ার বল্লমের আঘাতে ছোট ভাই পারভেজ মিয়া গুরুতর আহত হয়।

পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!