শিক্ষিকাকে চোখ-মুখে ঘুষি মেরে লাঞ্ছিত করলেন শিক্ষা কর্মকর্তা
খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমি ত্রিপুরাকে চোখ ও মুখে ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসার বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।
লাঞ্ছিতের শিকার মৌসুমি ত্রিপুরা জেলা সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আরো পড়ুন >>> বাবা-মায়ের কবরের পাশে দাফন রুবেলের
মৌসুমি ত্রিপুরা বলেন, বিদ্যালয়ের প্রধান গেট ঝুঁকিপূর্ণ হওয়ায় লিখিতভাবে কর্তৃপক্ষকে জানতে মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসে যান। এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুভায়ন খীসাকে আবেদনটি দিতে চাইলে তিনি নিতে অস্বীকৃতি জানিয়ে অন্যজনকে দিতে বলেন। প্রথমে অসৌজন্যমূলক আচরণের পর আমাকে পিটিয়ে আহত করেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে সুভায়ন খীসা তাকে বিয়ে করলেও এখনও সামাজিকভাবে স্বীকৃতি দেননি।
আরো পড়ুন >>> ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার দুলাভাই
খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথিলা বড়ুয়া জানান, ভিকটিমের মাথা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। ডান চোখের নিচে দুটি সেলাই হয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, অসৌজন্যমূলক আচরণ করার কারণে শিক্ষিকার সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তিনি আহত হন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।