ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

কুবি শিক্ষার্থীকে অটোরিকশা চালকদের মারধরের অভিযোগ

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ১৪ আগস্ট ২০২২
কুবি শিক্ষার্থীকে অটোরিকশা চালকদের মারধরের অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

অটোরিকশা পরিবর্তনকে কেন্দ্র করে আব্বাস উদ্দিন নামের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৫তম আবর্তনের এক শিক্ষার্থীকে মারধর করেছে রবিউলসহ দুই অটোরিকশা চালক। 

রোববার (১৪ আগস্ট) আনুমানিক ১২টার সময় কোটবাড়ি অটোস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্বাস উদ্দিন বিশ্ববিদ্যালয়ে আসার জন্য স্ট্যান্ডের একটি অটোরিকশায় ওঠে। পরে দেরি হয়ে যাওয়ায় সে স্ট্যান্ডের অটোরিকশা থেকে নেমে চলতি অটোতে ওঠায় স্ট্যান্ডের অটোরিকশা চালক তাকে মারধর করে। 

ভুক্তভোগী শিক্ষার্থী আব্বাস উদ্দিন বলেন, আমার ক্লাসের দেরি হয়ে যাওয়ায় আমি তার অটো চেঞ্জ করে রানিং একটা অটোতে উঠি। তখন সে আমার সঙ্গে বাজে ব্যবহার করলে আমি প্রতিবাদ করি। এতে সে ক্ষিপ্ত হয়ে তার হাতের চাবি দিয়ে আমাকে মারধর করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি ঘটনা শুনেছি এবং অতিদ্রুত এর জন্য পদক্ষেপ নিচ্ছি।

কোটবাড়ি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, আমরা অপরাধীকে ধরার চেষ্টা করছি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!