ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবা-মায়ের কবরের পাশে দাফন রুবেলের

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২, ১৭ আগস্ট ২০২২
বাবা-মায়ের কবরের পাশে দাফন রুবেলের
নিহত রুবেল

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় নিহত রুবেলকে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর ঘোড়ামারা গ্রামে তার জানাজা শেষে গ্রাম্য কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার রাত দেড়টার দিকে রুবেলের মরদেহ নিজ গ্রামে এসে পৌঁছে। নিহতের গ্রামের বাড়িতে স্বজনসহ এলাকার শত শত মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করছিলেন। মরদেহ পৌঁছাতেই পরিবারের সদস্যদের আহাজারি শুরু হয়।

 বাবা-মায়ের কবরের পাশে দাফন রুবলের

রাজনগর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান তার নামাজে জানাজাতে ইমামতি করেন। এ সময় এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ জানাজাতে অংশ নেন।

সোমবার বউভাত শেষে বর-কনসহ কয়েকজন আত্মীয় নিয়ে রুবেল মিয়া উত্তরা থেকে আশুলিয়া ফিরছিলেন। পথে গার্ডার দুর্ঘটনায় বর-কনে ভাগ্যক্রমে বেঁচে গেলেও গাড়িতে থাকা বাকি পাঁচজনই নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!