[ দেশজুড়ে ]
ইভিএমে ভোট দিয়ে ভালো লেগেছে: তৃতীয় লিঙ্গের ২ ভোটার
(ছবি: সংগৃহীত)
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন দুই তৃতীয় লিঙ্গের ভোটার। তারা হলেন- প্রীতি ও লতা। বুধবার (১৫ জুন) সকাল ১১টায় কুমিল্লা পুলিশ লাইন্স কেন্দ্রে ভোট দেন তারা।
ভোট দেওয়ার পর অনুভূতি জানতে চাইলে প্রীতি বলেন, ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে এসেছি। ইভিএম সম্পর্কে বলেন, গতবারের চেয়ে ভালো লেগেছে।
লতা বলেন, কোনো অসুবিধা হয়নি। এবার সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কোনো চুরির সুযোগ নেই।
এর আগে, সকাল ৮টা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
এবার নির্বাচনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর দুজন তৃতীয় লিঙ্গের ভোটার।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!