ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩২, ১২ মার্চ ২০২২
টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবক

কক্সবাজারের টেকনাফে দুই মামলার পলাতক আসামি মো. জাহাঙ্গীর নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি, শেড-৮১৬/৬ এর বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় টহল দিচ্ছিল এপিবিএন এর একটি দল। এ সময় সন্দেহজনক আচরণ করায় রোহিঙ্গা যুবক জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!