[ দেশজুড়ে ]
টেকনাফে পরোয়ানাভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা সৈয়দ আলম
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি সৈয়দ আলম নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হ্নীলা ইউপির ঐ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৈয়দ আলম একই ক্যাম্পের ব্লক-এইচ এর বাসিন্দা মৃত রবি উল্লাহর ছেলে।
আরো পড়ুন: ব্যবসায়ীকে কুপিয়ে মাছের ঘেরে ফেলল লাশ
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ আলম নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। সে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। রোহিঙ্গা সৈয়দ আলমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!