[ দেশজুড়ে ]
ব্যবসায়ীকে কুপিয়ে মাছের ঘেরে ফেলল লাশ
মাছের ঘের (ফাইল ছবি)
খুলনার পাইকগাছায় সুখেন্দ্র নাথ সরদার নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার খড়িয়া ভড়েঙ্গার চকে এ ঘটনা ঘটেছে।
নিহত সুখেন্দ্র মৃত গোষ্ট বিহারী সরদারের ছেলে।
স্থানীরা জানায়, সুখেন্দ্র রাত সাড়ে ৮টার দিকে খড়িয়া ভড়েঙ্গার চক এলাকায় নিজ মৎস্য ঘেরে যান। এরপর কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে বুক, হাতসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি কুপিয়ে ঘেরের পানিতে ফেলে দেয়। এরপর পানিতে ভারি কিছু ফেলার শব্দ ও সুকেন্দ্র’র গোঙানির শব্দে আশপাশের এলাকার লোকজন ছুটে এসে তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, সুখেন্দ্র মাছ ব্যবসায়ী ছিলেন। তার মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে কী কারণে বা কারা তাকে হত্যা করলো তা এখনও জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!