ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ২২ ফেব্রুয়ারি ২০২২
সিরাজগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত আসামি

সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত শফিকুল ইসলাম কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান মধু’র ছেলে।

আরো পড়ুন: সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা অবশেষে টেকনাফে পৌঁছেছে

মামলার বরাতে পিপি আব্দুর রহমান জানান, ২০১৪ সালের পহেলা অক্টোবর শফিকুল ইসলাম বাড়ির পাশে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ দা দিয়ে কেটে নষ্ট করছিলেন। এ সময় বড় ভাই বাধা দিলে তাকে (ভাই) কুপিয়ে আহত করেন শফিকুল। পরে তাদের বাবা আব্দুল মান্নান মধু শফিকুলকে থামাতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করেন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর আব্দুল মান্নানের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!