ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্র-ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   
প্রকাশিত: ১৯:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২২
টেকনাফে অস্ত্র-ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
অস্ত্র ও ইয়াবাসহ আটককৃত দুই রোহিঙ্গা যুবক

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের ঐ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রশিদ আহমদের ছেলে আরকান ও একই ক্যাম্পের মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, চাকমারকুল ক্যাম্পের বি-৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা ইয়াবা ক্রয়-বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো বলেন, আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!