ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২২
উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
আটককৃত পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসী

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ তালিকাভুক্ত পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর সদস্যরা।

গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ৭ নম্বর ক্যাম্পের নৌকার মাঠ পাহাড়ের নিচ থেকে তাদের আটক করা হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে তিনটি দা, দুটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃরা হলেন- ২০ নম্বর ক্যাম্পের আইয়ুবের ছেলে আরাফাত উল্লাহ ও জোবায়ের, নুর কবিরের ছেলে নুরুল হাকিম, ৭ নম্বর ক্যাম্পের আলী হোসেনের ছেলে আয়াত উল্লাহ, ৪ নম্বর ক্যাম্পের মৃত সুলতান আহমদের ছেলে সাবুর হক। জব্দকৃত অস্ত্রসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন: চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি, তিন মুসল্লির লাশ উদ্ধার

১৪ এপিবিএন এর অধিনায়ক নাঈমুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, অস্ত্রসজ্জিত কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে ৭ নম্বর ক্যাম্পের পাহাড়ের নিচে অবস্থিত পরিত্যক্ত একটি ঘরে মিলিত হয়েছেন। সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত পাঁচ রোহিঙ্গা তালিকাভুক্ত সন্ত্রাসী। তারা সংঘবদ্ধ হয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা ঘটনাস্থলে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!