ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০২২
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা আটক
অস্ত্রসহ আটককৃত রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও কার্তুজসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, বৃহস্পতিবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ময়নারঘোনা পুলিশ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানের তত্ত্বাবধানে ক্যাম্প-১১ এর বি-১৫ ব্লকের মোস্তাক আহমদের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঐ ঘরের বিছানার বালিশের নিচে তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ আজিম আলীর ছেলে মোস্তাককে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হবে বলে জানান ঐ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!