ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবার ফোন পেয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর হলেন ছেলে

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২২
বাবার ফোন পেয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর হলেন ছেলে
ইনসেটে নিহত অলিউল্লাহ

বরগুনা সদর উপজেলার সোনাখালি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অলিউল্লাহ নামে ২০ বছরের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ উপজেলার আয়লা পতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারের কান্দার বাড়ি গ্রামের আব্বাস হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাবার ফোন পেয়ে বরগুনা সদর বাসস্ট্যান্ড থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অলিউল্লাহ। সোনাখালি এলাকায় পৌঁছালে পাশ থেকে একটি বাইসাইকেল মূল সড়কে উঠে যায়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অলিউল্লাহ খাদে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে বরগুনা সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার মো. মামুন বলেন, মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে আনার আগেই মারা যান অলিউল্লাহ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
ট্যাগ: নিহত বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!