ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাইক আরোহীকে চাপা দিয়ে মারলো ট্রাক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২২
বাইক আরোহীকে চাপা দিয়ে মারলো ট্রাক
ফাইল ছবি

খুলনায় ট্রাকের চাপায় সুজন নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে আটক করা হয়েছে।

নিহত সুজন রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বাসিন্দা বেল্লাল হোসেনের ছেলে। 

লবনচর ফাঁড়ির ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, মোটরসাইকেল যোগে সুজন রূপসা ব্রিজ পার হয়ে খুলনার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয়।

আরো পড়ুন: স্ত্রীকে ফেরাতে ব্যর্থ, লাইভে এসে আত্মহত্যা করলেন যুবক

তিনি আরো জানান, ক্ষুব্ধ জনতা ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকচালক আজমীর হোসেনকে আটকের পর পুলিশের নিকট সোপর্দ করে। আজমীর সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!