ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

ট্রাকচাপায় আহত রিমেলকে দেখতে গেলেন রাবি ভিসি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০০:০১, ৪ ফেব্রুয়ারি ২০২২
ট্রাকচাপায় আহত রিমেলকে দেখতে গেলেন রাবি ভিসি
আহত শিক্ষার্থী রিমেলের খোঁজ খবর নিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

ক্যাম্পাসে ট্রাকচাপায় আহত শিক্ষার্থী রায়হান রিমেলকে দেখতে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে ভিসিসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা রিমেলকে দেখতে যান। 

এসময় ভিসি রিমেলের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার বাবার হাতে কিছু অর্থ তোলে দেন। ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, রিমেল সুস্থ হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ে থাকবে। তার চিকিৎসাসহ যাবতীয় খরচ আমরা বহন করব।

আরো পড়ুন>>> রাবির নতুন প্রক্টর হলেন অধ্যাপক আসাবুল হক

এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা মো. তারেক নূরসহ প্রশাসনিক কর্তাবৃন্দ। 

এর আগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রিমেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। রিমেলের সঙ্গে ছিলেন তার বাবা আবদুর রাজ্জাক ও বোন হিমা সুলতানা।

আরো পড়ুন>>> এবার ট্রাকচালকের নামে মামলা করলো রাবি প্রশাসন

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে পাথর বোঝাই একটি ট্রাকচাপায় নিহত হোন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। আহত হোন একই অনুষদের শিক্ষার্থী ও হিমেলের সহপাঠী রায়হান রিমেল। এরপর বিক্ষুব্ধ হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!