[ দেশজুড়ে ]
ভ্যানিটি ব্যাগে ইয়াবা, রোহিঙ্গা নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪ হাজার ২৫০ পিস ইয়াবাসহ সেনোয়ারা বেগম নামে এক রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩।
রোববার দুপুরে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র্যাব-৩ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
আটককৃত রোহিঙ্গা সেনোয়ারা বেগম কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আলী আহম্মদের মেয়ে। এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃত মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে কুমিল্লা থেকে কাঁচপুর ব্রিজ হয়ে ঢাকা অভিমুখে ভ্যানিটি ব্যাগের ভেতর ইয়াবার চালান নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!