[ দেশজুড়ে ]
ক্যাম্প থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় ৭ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা- ছবি সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। আটককৃতদের মধ্যে ছয়জন নারী ও একজন পুরুষ।
বৃহস্পতিবার রাত ২টার দিকে ঐ সাত রোহিঙ্গাকে আটক করা হয়। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার এ তথ্য জানান।
গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রামুর চেইন্দা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়। এ সময় তাদের পালিয়ে যেতে সহায়তাকারী মো. ইদ্রিস নামে একজনকে আটক করা হয়।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, রোহিঙ্গাদের পার্শ্ববর্তী দেশে নিয়ে যাচ্ছিলেন মো. ইদ্রিস। তার সঙ্গে মো. বশর ও সৈয়দ হোসেন নামে আরো দুই সহযোগী ছিলেন। তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!