ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

উখিয়া ক্যাম্প থেকে পাচারের সময় ৬ নারীসহ ৭ রোহিঙ্গা উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২২
উখিয়া ক্যাম্প থেকে পাচারের সময় ৬ নারীসহ ৭ রোহিঙ্গা উদ্ধার 
সাত রোহিঙ্গা উদ্ধার ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এদের মধ্যে ছয়জন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ সময় মো. ইদ্রিস নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ২টার দিকে সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে র‍্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে মানবপাচারের গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রামুর চেইন্দা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়। তাদেরকে পাচার করে নিয়ে যাচ্ছিলেন মানবপাচারকারী চক্রের সদস্য মো. ইদ্রিস। 

র‍্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বলেন, মানবপাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পার্শ্ববর্তী দেশে নিয়ে যাচ্ছিল। কিন্তু র‍্যাবের তৎপরতার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামে আরো দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। যারা মানবপাচারকারী চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখছে র‍্যাব। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!