[ দেশজুড়ে ]
পুঠিয়ায় শিমক্ষেতে মিলল বিধবার লাশ
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি
রাজশাহীর পুঠিয়ায় পারোলা বেওয়া নামে এক বিধাব নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত পারোলা বেওয়া উপজেলা জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
বুধবার রাত ৯টার দিকে ঐ নারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতের বড় ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মৃতের বড় ভাই আব্দুর রাজ্জাক রাত ১০টার দিকে মোবাইল ফোনে খবর পায় তার বোনকে মেরে ফেলা হয়েছে। পারোলাকে মেরে তার বাড়ির অদূরে মোস্তাক মাস্টারের শিমক্ষেতের উত্তর-পশ্চিম পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের মুখ নাক ও গলায় আঘাতে চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!