ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ৩০ জানুয়ারি ২০২২
টাঙ্গাইলে শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে সদ্য ভূমিষ্ঠ এক শিশুর গলাকাটা লাশসহ তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জেলার নাগরপুরে শিশুর ও সখীপুর থেকে অজ্ঞাত ব্যক্তি এবং রাতে গোপালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। দুপুরে স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক, পুলিশ আর সহকর্মীর তথ্য নিশ্চিত করেছেন।

নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ড্রেন থেকে গলাকাটা অবস্থায় ১২ ঘণ্টা বয়সী এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় হাসপাতালেই শিশুটির জন্ম হয়।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান জানান, শনিবার রাতে এক নারী হাসপাতালে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। ভোরের দিকে ঐ নারী বাথরুমে দীর্ঘক্ষণ সময় কাটান। এরপর বাথরুম থেকে বের হওয়ার পর ঐ নারীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া শিশুর লাশ ঐ নারীর।

এদিকে সখীপুর উপজেরার বহুরিয়া ইউপির কালিদাসপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে শনিবার রাতে গোপালপুর উপজেলার ঝাওয়াইল ব্রিজের ভাঙা পাটাতনে ধাক্কা লেগে মশিউর রহমান এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

নিহত মশিউর রহমানের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে। তিনি অনির্বাণ মেডিসিনাল ইন্ডাস্ট্রিজের মধুপুর উপজেলার বিক্রয় প্রতিনিধি ছিলেন।

মশিউরের সহকর্মী আশিক বিল্লাহ জানান, গোপালপুর উপজেলার ঝাওয়াইল বাজারের কয়েকটি ওষুধের দোকান থেকে পাওনা টাকা নিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন মশিউর। পথে ঝাওয়াইল বেইলি ব্রিজের ভাঙা পাটাতনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!