ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চোরাই স্ক্র্যাপ কিনে বেচতেন কম দামে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ৬ জানুয়ারি ২০২২
চোরাই স্ক্র্যাপ কিনে বেচতেন কম দামে
১২ হাজার ৯২৫ কেজি চোরাই স্ক্র্যাপসহ মো. মোবারক হোসেন নামে একজন আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ৯২৫ কেজি চোরাই স্ক্র্যাপসহ মো. মোবারক হোসেন নামে একজনকে আটক করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, বুধবার রাতে তাকে আটক করা হয়।  

আটক মোবারক হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী পানির ট্যাংকি এলাকায় থাকেন তিনি।

আরো পড়ুন >>> ‘নামাজ পড়ে দলের জন্য দোয়া করেছি, পূরণ হয়েছে ছেলের স্বপ্ন’

সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, চোরাই শীপকাটা বাল্কহেড স্ক্র্যাপ কিনে সংরক্ষণের পর অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রি করছে একটি চক্র- এমন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে মোবারক হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২ হাজার ৯২৫ কেজি চোরাই বাল্কহেড স্ক্র্যাপ উদ্ধার করা হয়।

এ র‌্যাব কর্মকর্তা আরো জানান, দীর্ঘদিন ধরে চোরাই বাল্কহেড স্ক্র্যাপ কিনে সংরক্ষণের পর অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রি করছেন বলে জিজ্ঞাসাবাদে জানান মোবারক। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন >>> দুই ডোজ টিকা ছাড়া মিলবে না যেসব সেবা

এর আগে, নগরীর খুলশীতে হাত-পা বেঁধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মোতালেব নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, রোববার রাতে খুলশী থানার জালালাবাদ এলাকায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন মোতালেব। ওই ঘটনায় মঙ্গলবার শিশুটির মা খুলশী থানায় মামলা করেন। গ্রেফতারের পর ধর্ষণের কথা স্বীকার করেন মোতালেব। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!