ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বুড়িগঙ্গায় অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১, ৩ জানুয়ারি ২০২২
বুড়িগঙ্গায় অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

বুড়িগঙ্গায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা ঘোসাইবাড়ির ঘাট বরাবর নদী থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।  

রোববার (২ জানুয়ারি) দুপুর ১২টায় লাশ উদ্ধার করে লাশ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ।

এ সময় শিশুটির পরনে ছিল সাদা প্রিন্টের পাজামা ও ফুলহাতা হুডি গেঞ্জি। তবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছিল।

সদরঘাট নৌ থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, কচুরিপানার সঙ্গে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!