ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বোনের বাড়িতে যাওয়ার পথে লাশ হলেন চায়না

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২৮ ডিসেম্বর ২০২১
বোনের বাড়িতে যাওয়ার পথে লাশ হলেন চায়না
ফাইল ছবি

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চায়না বেগম নামে মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে জেলার কামারখন্দ উপজেলার আলোকদিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চায়না বেগম বেলকুচি উপজেলার সাহাপুর গ্রামের মো. সবুর তালুকদারের স্ত্রী।

স্থানীয়রা জানায়, চায়না বেগম মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে কিছুটা দূরেই তার বোনের বাড়ি হওয়ায় সেখানে বেড়াতে যাওয়ার পথে আলোকদিয়ার রেললাইনে পৌঁছায়। রেললাইন পার হওয়ার সময় রাজশাহী হতে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।

সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই মো. আমিরুল ইসলাম বলেন, আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সকাল সাড়ে ১০টায় রেল লাইন পার হওয়ার সময় সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরো পড়ুন: গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

এর আগে জেলার সদর উপজেলায় নিজের মাকে গলা কেটে হত্যা মামলায় ছেলে নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। ঘটনার প্রায় দুই বছর পর তাকে গ্রেফতার করা। নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের মৃত তোজাম্মেল হকের ছেলে।

গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ ডিবির ওসি শ্যামল কুমার একথা জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গাজীপুর শহরে অভিযান চালিয়ে নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের মাকে হত্যার কথা স্বীকার করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!