ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর বয়স ৪২, স্ত্রীর ১০৩

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ২১ ডিসেম্বর ২০২১
স্বামীর বয়স ৪২, স্ত্রীর ১০৩
ফাইল ছবি

স্বামীর বয়স ৪২ হলেও স্ত্রীর ১০৩ বছর। এ হিসাবে স্বামীর চেয়ে স্ত্রী ৬০ বছরের বড়। তবে এ বয়সের ব্যবধান বাস্তবে নয়। জাতীয় পরিচয়পত্রের ভুলের কারণে স্ত্রীর ছোট হলেন স্বামী। ঘটনাটি পিরোজপুরের স্বরূপকাঠি পৌর শহরের।

জানা গেছে, জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিম পেশায় একজন দিনমজুর। আব্দুল হাকিমের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ১৯৭৯ সালের ১৬ মার্চ। সে হিসাবে আব্দুল হাকিমের বয়স দাঁড়ায় ৪২ বছর ৯ মাস ৩ দিন।

আব্দুল হাকিমের স্ত্রীর নাম সালমা। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯১৮ সালের ৫ ডিসেম্বর। সে অনুযায়ী সালমার বয়স ১০৩ বছর ১৪ দিন। পরিচয়পত্র অনুযায়ী স্বামী আব্দুল হাকিমের চেয়ে স্ত্রী সালমা ৬০ বছরের বড়।

Advertisement

সালমা বলেন, এতে আমার কোনো দুঃখ নেই। প্রকৃতপক্ষে আমার বয়স ৩২ বছর। আমার জন্ম তারিখ ১৯৯০ সালের ৯ ডিসেম্বর। পরিচয়পত্র সংশোধনের জন্য অফিসে গিয়েছিলাম। তিন-চার হাজার টাকা লাগবে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অত টাকা আমাদের নেই। তাই বিষয়টি নিয়ে অযথা চিন্তা করছি না। লোক যে যা বলুক কিছু করার নেই।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন বলেন, আইডি কার্ড সংশোধনে নিয়ম অনুযায়ী যদি কোনো টাকা পয়সা লাগে তবে তা সংশোধন করে নেয়া দরকার।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!