ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় জবি ছাত্রী নিহত, চালক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯, ১৯ ডিসেম্বর ২০২১
ট্রাকচাপায় জবি ছাত্রী নিহত, চালক গ্রেফতার
চালক শিপন (বামে) ও নিহত মিতু (ডানে)

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের ছাত্রী মিতু নিহতের ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত পৌনে ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে চালককে গ্রেফতার করা হয়। গ্রেফতার ২৪ বছর বয়সী চালকের নাম মো. সাহাব উদ্দিন ওরফে শিপন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. বেলালের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি (তদন্ত) মো.ইব্রাহীম খলিল বলেন, এ ঘটনায় করা মামলায় চালক শিপনকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার দুপুরে সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকায় ট্রাকচাপায় সাবরিনা আক্তার মিতু নিহত হন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মিতু সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ির মর্তুজা ভূঁইয়ার মেয়ে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!