[ দেশজুড়ে ]
প্রতিপক্ষের মারধরে মেম্বার প্রার্থীর মৃত্যু
মাহমুদুল হক পলাশের নির্বাচনী পোস্টার
ঝিনাইদ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন নির্বাচনে প্রতিপক্ষের মারধরে মাহমুদুল হক পলাশ নামে এক মেম্বার প্রার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে টিকারী গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মাহমুদুল হক পলাশ ফুরসন্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, বুধবার রাতে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ শিকদারের নির্বাচনী প্রচারণা চলছিল। এ সময় ওই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এরই জেরে রাতেই টিকারী বাজারে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম শিকদারের নির্বাচনী কার্যালয় ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী পলাশকে মারধর করার অভিযোগ ওঠে। সকালে বাড়িতে মারা যান পলাশ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!