[ দেশজুড়ে ]
ট্রাকচাপায় নোবিপ্রবি ছাত্র নিহত
অজয় মজুমদার: ফাইল ফটো
নোয়াখালীতে ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এদিকে মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় জুড়ে।
নিহত অজয় মজুমদার নোবিপ্রবি’র ১৩ ব্যাচের ইনফরমেশন সাইন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র এবং সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী জাকের হোসেন জানান, দুপুর ১টার দিকে সোনাপুর বাসস্ট্যান্ডে বাস থেকে নামার সঙ্গে সঙ্গে ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাইজদী শহরের গুডহিল হাসপাতালে নিয়ে যায়। সেখানেচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ওসি মো.সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও চালক পালিয়ে যায়। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!