ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ২৫ নভেম্বর ২০২১
কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের চাকমারকুল রোহিঙ্গা শিবির থেকে মোহাম্মদ জুবাইয়ের নামে এক যুবককে আটক করেছেন র‌্যাব-১৫ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ মেজর নুর এ শহীদ ফারাবি।

আটককৃত জুবাইয়ের টেকনাফ চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকের আবু বক্কর সিদ্দীকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাম্প এলাকায় অপরাধ সংঘটিত করার কথা স্বীকার করেছেন জুবাইয়ের।

Advertisement

হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ মেজর নুর এ শহীদ ফারাবি আরো জানান, বুধবার ভোররাতের দিকে চাকমারকুল ক্যাম্পের পাহাড়ে অস্ত্রসহ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের অবস্থান টের পেয়ে বাকি সন্ত্রাসীরা পালিয়ে গেলেও জুবাইয়েরকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!