ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদারীপুরে মেম্বার প্রার্থীর ছেলেসহ আটক ২, দেশীয় অস্ত্র উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫, ২২ নভেম্বর ২০২১
মাদারীপুরে মেম্বার প্রার্থীর ছেলেসহ আটক ২, দেশীয় অস্ত্র উদ্ধার
আটককৃত আসিফ ফকির ও মেহেদী ব্যাপারী

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের গুহপাড়া থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- ঐ উপজেলার ঝাউদি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দেলোয়ার ফকিরের ছেলে আসিফ ফকির ও আক্কেল ব্যাপারীর ছেলে মেহেদী ব্যাপারী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচন উপলক্ষে এলাকায় আধিপত্য বিস্তার করতে একটি গ্রুপ দেশীয় অস্ত্র মজুত করছিল।

মাদারীপুর জেলা ডিবি পুলিশের ওসি মো. আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের গুহপারা গ্রামে অভিযান চালিয়ে রাস্তার পাশের দোকান থেকে আসিফ ফকির ও মেহেদী ব্যাপারীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ ও দোকানে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!