ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভূতের গলিতে টিকটক ভিডিও, ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪, ২০ নভেম্বর ২০২১
ভূতের গলিতে টিকটক ভিডিও, ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের
আনিল

নারায়ণগঞ্জে টিকটক ভিডিও বানাতে গিয়ে চার তলা থেকে পড়ে আনিল নামে ১৮ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের পাইকপাড়া ভূতের গলি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনিল একজন টিকটকার। তিনি নিয়মিত টিকটক ভিডিও বানিয়ে আপলোড দেন। তার প্রোফাইল ঘেঁটে দেখা গেছে সেখানে পাঁচ শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে।

শুক্রবার বাড়ির ছাদে উঠে টিকটক বানাতে গিয়ে নিচে পড়ে যান আনিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তবে এমন কোনো খবর পাননি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এসকে ফরহাদ বলেন, বিকেলে আনিল নামে এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। সে মাথায় আঘাত পেয়েছিল। আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!