ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুরির অপবাদ দিয়ে শিকলে বেঁধে কিশোরকে নির্যাতন 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ৯ নভেম্বর ২০২১
চুরির অপবাদ দিয়ে শিকলে বেঁধে কিশোরকে নির্যাতন 
নাঈম নামের এক কিশোরকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিকলে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা অমানবিক নির্যাতন

পটুয়াখালীর কলাপাড়ায় নাঈম নামের এক কিশোরকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিকলে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা অমানবিক নির্যাতন চালানো হয়েছে।

যে দৃশ্য দেখে কেঁদেছেন অনেকেই। ১৩ বছর বয়সী ওই কিশোরের বাবা নাসির উদ্দিন কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে। 

ওই কিশোরের চাচি জাকিয়া সুলতানা জানান, নাঈমের মা একজন মানসিক ভারসাম্যহীন এবং বাবাও অসুস্থ। 

উপজেলার নীলগঞ্জ ইউপির এলেমপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরেই বর্বর এ নির্যাতন চালানো হয়েছে। চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিকলে বেঁধে এমন নিষ্ঠুর নির্যাতন চালায় আবুল বসার, মাসুদ ঘরামী, আলী আহম্মেদ ও শেফালী বেগম। 

তিনি আরো জানান, নাঈম একটি মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!