ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই দিন ধরে খাটেই পড়েছিল মায়ের লাশ, তবুও টের পেলো না সন্তানরা 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ৮ নভেম্বর ২০২১
দুই দিন ধরে খাটেই পড়েছিল মায়ের লাশ, তবুও টের পেলো না সন্তানরা 
প্রতীকী ছবি

রাজশাহীতে দুই দিন ধরে ঘরের মেঝেতে পড়েছিলো মায়ের লাশ। তবুও টের পায়নি তার ছেলে সন্তানসহ পরিবারের লোকজন।

সাজেদা নামের ওই বৃদ্ধার লাশের মাথার দিকের অংশ খাটের নিচে ও কিছু অংশ খাটের বাইরে পড়েছিলো। তিনি মতিহার থানার কাজলা বৌবাজার এলাকার মাসুম আলীর স্ত্রী। মতিহার থানা থেকে ৬০০ গজ পূর্ব দিকে রহস্যজনক এ হত্যাকাণ্ড ঘটে।

খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোববার রাত ১১টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে তালাবদ্ধ করে লাশ ফেলে রাখা হয়।

জানা যায়, বৃদ্ধা সাজেদার দুই ছেলে। তাদের একজনের বিয়ে হয়েছে। কিন্তু মায়ের সঙ্গে তাদের সম্পর্ক ভাল ছিলো না। রোববার রাত ১১টার দিকে প্রতিবেশীরা টের পান বৃদ্ধা সাজেদা গত দুইদিন ধরে বাইরে বের হচ্ছেন না। এরপর তার ঘরে গিয়ে দেখেন বাইরে থেকে তালা লাগানো। পরে তালা ভেঙে ভেতরে গিয়ে ওই নারীর লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তালাবদ্ধ ঘরে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!