ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী সন্তান প্রসবের সময় মারা গেলেন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ৪ নভেম্বর ২০২১
ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী সন্তান প্রসবের সময় মারা গেলেন
ফাইল ছবি

সিলেটে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী সন্তান প্রসবের সময় মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃতের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার মৌলভীচক গ্রামে। মৃত নারীর ভাবি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, মারা যাওয়া নারীকে একই গ্রামের প্রতিবেশি ছতই মিয়ার ছেলে মোমিন আহমদ ধর্ষণ করেন। চলতি বছরের মার্চ মাসে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে মোমিন আহমদ বিয়ে করতে রাজি হননি। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

মৃতের ভাবি বলেন, বৃহস্পতিবার ভোরে প্রসব বেদনা উঠায় সকালে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। দুপুরে সিএনজি অটোরিকশা দিয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জকিগঞ্জ থানার ওসি মো. আবুল কাশেম বলেন, মোমিনের ধর্ষণের শিকার হয়ে চলতি বছরের মার্চে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে তিনি বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মোমিনকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!