[ দেশজুড়ে ]
টেকনাফে বস্তায় মিলল বিদেশি মদ, আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ থেকে বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
আটকরা হলেন টেকনাফ হোয়াইক্যং ইউপির গীলাতলী এলাকার দীল মোহাম্মদের ছেলে মো. রফিকুল ইসলাম ও উখিয়া উপজেলার পালংখালী ইউপির হাকিমপাড়া এলাকার নুর হোসেনের ছেলে তোফায়েল উদ্দিন বাপ্পি।
সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, সোমবার দুপুর ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দক্ষিণ বরইতলী গ্রামের রায়তুল রহমান মসজিদের গেইটের সামনের রাস্তার পাশ থেকে তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের সঙ্গে থাকা একটি বস্তায় তল্লাশি চালানো হয়। এ সময় ৪৮টি বোতলে বিদেশি মদ পাওয়া যায়। আটক দুই যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!