[ দেশজুড়ে ]
কণা যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বেপরোয়া সৌখিন নিল প্রাণ
ঢাবি ছাত্রী কণার লাশ ও উল্টে থাকা বাস
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় মহাসড়কের ওপর বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন।
নিহত নুসরাত জাহান কণা শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। এ ঘটনায় অপর নিহতের ঠিকানা জানা যায়নি।
বাসের অন্য যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহনের বাসটি বেপরোয়াভাবে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় বাসটি পৌঁছালে সামনের দিকের অপর বাসটিকে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কণা ও অজ্ঞাত পথচারী নিহত হয়। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!