ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এভারেস্টের সর্বোচ্চ বেস ক্যাম্পে কক্সবাজারের আশিক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ২৯ অক্টোবর ২০২১
এভারেস্টের সর্বোচ্চ বেস ক্যাম্পে কক্সবাজারের আশিক
৫ হাজার ৩৬৪ মিটার বা ১৭ হাজার ৫৯৯ ফুট উঁচু এভারেস্টের বেসক্যাম্পে লাল-সবুজের পতাকা ওড়ান কক্সবাজারের আশিকুজ্জামান

নেপালের হিমালয়ের পর্বতচূড়া এভারেস্টের বেস ক্যাম্পে সফলভাবে আরোহণ করেছেন কক্সবাজারের শেখ আশিকুজ্জামান আশিক।

গত ২২ অক্টোবর ৫ হাজার ৩৬৪ মিটার বা ১৭ হাজার ৫৯৯ ফুট উচ্চতার নেপালে দক্ষিণ বেস ক্যাম্পে পৌঁছে লাল-সবুজের পতাকা ওড়ান তিনি।

কক্সবাজারের বাসিন্দা হিসেবে আশিকুজ্জামানই প্রথম এভারেস্ট বেস ক্যাম্পে সফলভাবে আরোহণ করলেন। তিনি কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার মরহুম শেখ এত্তেজা হোসেন ও মরহুমা শেফাইতুল আলম দম্পতির একমাত্র ছেলে।

Advertisement

মেধাবী শেখ আশিকুজ্জামান আশিক কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০১ সালে সাফল্যের সঙ্গে এসএসসি পাস করেন। তিনি কক্সবাজার শহরের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘হোসেন ব্রাদার্স’র স্বত্বাধিকারী।

এছড়া আশিক টেকপাড়া সোসাইটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের সঙ্গে জড়িত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!