ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই ঘণ্টার আগুনে পুড়ল ৩১ লাখ টাকার পাট

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৪, ২০ অক্টোবর ২০২১
দুই ঘণ্টার আগুনে পুড়ল ৩১ লাখ টাকার পাট
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে একটি পাটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৬০০ মণ পাট পুড়ে গেছে। যার দাম আনুমানিক ৩২ লাখ টাকা।

বুধবার ঐ উপজেলার জামালপুর বাজারের পুরাতন সোনালী ব্যাংকের মোড়ে ব্যবসায়ী মহসীন হোসেনের গুদামে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শামীম ভূঁইয়া বলেন, ঐ গুদামে ৯০০ মণ পাট ছিল। আগুনে প্রায় ৬০০ মণ পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বাকি পাট রক্ষা করা সম্ভব হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!