ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শখের খামারে বিষ, ভেসে উঠল ১৫০ মণ মাছ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০১, ১৬ অক্টোবর ২০২১
শখের খামারে বিষ, ভেসে উঠল ১৫০ মণ মাছ
মরে ভেসে উঠে মাছ

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীর খামারে বিষ ঢেলে প্রায় দেড়শ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন খামার মালিক গোলাম কিবরিয়া। ভুক্তভোগী গোলাম কিবরিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের কবির খানের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী।

কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, কালীগঞ্জের নাগরী ইউনিয়নের ভাসানিয়া এলাকায় জমি কিনে শখ করে মাছের খামার করেন কিবরিয়া। খামারে দুদিন আগে রাতের আঁধারে কে বা কারা বিষ ঢেলে দেন। এতে খামারের সব মাছ মরে ভেসে ওঠে।

তিনি আরো জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগী আইনজীবী গোলাম কিবরিয়া বলেন, পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে বলে বুধবার সকালে ফোন করে জানান কেয়ারটেকার মোখলেস। পরে সেখানে গিয়ে দেখি খামারে বিভিন্ন প্রজাতির প্রায় দেড়শ মণ মাছ মরে ভেসে উঠেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!