[ দেশজুড়ে ]
পাথর নিয়ে ডুবল জাহাজ, ১০ ক্রু উদ্ধার
ফাইল ছবি
বাগেরহাটের মোংলা বন্দরে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজে থাকা ১০ ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার ভোরে বন্দরের দুবলার চরে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ জাহাজটি ডুবে যায়। এর আগে, শুক্রবার দুপুরে পশুর নদীতে সার নিয়ে এমভি দেশবন্ধু নামে আরো একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনো উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ ও কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, মোংলা বন্দরের বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এম ভি সাগর রতন’ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল ‘এমভি বিউটি লোহাগড়া-২’ লাইটার জাহাজ। পথে ভোরে দুবলার চর এলাকায় তলা ফেটে জাহাজটি ডুবতে থাকে। পরে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজে থাকা ১০ ক্রুকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের অন্য একটি লাইটার জাহাজে উঠিয়ে দেয় কোস্টগার্ড।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!